জাতীয়

‘সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে’

নিজস্ব প্রতিবেদক : বর্তমান জনবান্ধব সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজূমদার এমপি। এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় শীতার্ত মানুষের পাশে থাকার জন্য আহবান জানান।

মঙ্গলবার (১২ জানুয়ারি) শিল্প প্রতিমন্ত্রী রাজধানীর কাফরুলে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থানীয় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ আহবান জানান। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের সার্বক্ষণিক তৎপরতার ফলে বাংলাদেশ দক্ষতা ও সাফল্যের সাথে করোনা মোকাবেলা করছে।

তিনি বলেন, করোনার প্রভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতি স্তিমিত হয়ে পড়লেও সময় মতো প্রণোদনা ঘোষণার ফলে দেশের অর্থনীতি সচল রয়েছে, শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড এবং কাফরুল থানা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা