জাতীয়

চুক্তি অনুয়ায়ী যথাসময়ে ভ্যাকসিন আসবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, রংপুর : চুক্তি অনুয়ায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। চুক্তি অনুয়ায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে। যারা করোনার শুরুতে বিভিন্ন শঙ্কা, আশঙ্কার কথা ছড়িয়েছিল, বলেছিল রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, তারাই এখন করোনার ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার করছে।”

শুক্রবার (৮ জানুয়ারি) বেলা সোয়া ১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো। যথাসময়ে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতও যথাসময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।”

এ সময় জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা