জাতীয়

‘আনুশকা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হবে’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী আনুশকা নুর আমিনের হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশপ্রধান এ কথা বলেন।

ক্র্যাবের বার্ষিক সাধারণসভা শেষে ড. বেনজির আহমেদ বলেন, ‘এ ঘটনার পর আমরা আনুশকার বন্ধুকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ প্রধান বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি নিশ্চিত হতে ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এরপরই নিশ্চিত হওয়া যাবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. বেনজির আহমেদ বলেন, ‘কলম সৈনিকরা (সাংবাদিকরা) দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা জাতিকে সঠিক দিক-নির্দেশনা দেন লেখনীর মাধ্যমে। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।’

আনুশকা হত্যা মামলার তদারকি কর্মকর্তা রাজধানীর রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এই অনুষ্ঠানে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে মেয়েটির বন্ধু ইফতেখার ফারদিন দিহানকে গ্রেপ্তার করা হয়েছে; যার দ্বারা সে ধর্ষণের শিকার হতে পারে। তাকে কীভাবে হত্যা করা হয়েছে তাও ময়নাতদন্তের প্রতিবেদনের পরে বলা যাবে। পুলিশ ঘটনা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তদন্ত করছে। সেক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তবে এই ইস্যুকে সামনে এনে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করার চেষ্টা করেন, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।’

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা