জাতীয়
বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস উপলক্ষে থাকছে বিশেষ অনুষ্ঠান

শুক্রবার খুলছে মুক্তিযুদ্ধ জাদুঘর

নিজস্ব প্রতিবেদক : ৮ জানুয়ারি শুক্রবার, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস। দিবসটির প্রতি সম্মান প্রদর্শনে আগামীকাল (শুক্রবার) থেকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত রেখে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশদ্বার। যথারীতি সাপ্তাহিক ছুটি রোববার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের জনসংযোগ বিভাগ।

জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম সাননিউজকে বলেন, “করোনার প্রকোপের কারণে গত বছরের ১৯ মার্চ বন্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। পরে অফিসের কার্যক্রম চললেও দর্শনার্থীদের জন্য আগামীকাল (শুক্রবার) প্রায় নয় মাস পরে স্বাস্থ্যবিধি শর্ত রেখে দর্শনার্থীদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশ দ্বার খুলে দেয়া হচ্ছে।”

রফিকুল ইসলাম সাননিউজকে আরও জানান, প্রবেশদ্বার উন্মোচনের প্রাক্কালে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত নেতা হিসেবে বঙ্গবন্ধুর লন্ডন উপস্থিতি স্মরণে শুক্রবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কারাশৃঙ্খল ভেঙে লন্ডনে বঙ্গবন্ধু বিশ্বের মুখোমুখি ইতিহাসের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠান। এই আয়োজনে তরুণদের উদ্দেশে লন্ডনে বঙ্গবন্ধুর কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ ও বক্তব্য প্রদান করবেন সেদিন সকালে হিথরো বিমানবন্দরে উপস্থিত থাকা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী তৎকালীন বাংলাদেশ মিশনের তরুণ সদস্য ও সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ।

সান নিউজ/এসএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা