জাতীয়

বিএলআরআই এর ডিজির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালকের অনিয়ম ও দুর্নীতি তদন্ত চলছে বলে জানিয়েছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার ( ৭ জানুয়ারি) সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের বলেন, ‘বিএলআরআইয়ের গবেষণা ও ডিজির বিরুদ্ধে কিছু অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে। আমরা মন্ত্রণালয়ের সচিবকে সার্বিক বিষয়ে তদন্ত করে আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলেছি।’

বৈঠকে বিএলআরআইয়ের মহাপরিচালকের এখতিয়ারের বাইরে একাধিক গাড়ি ব্যবহার, গবেষণার অর্থ লোপাটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জিডির বিরুদ্ধে আর্থিক অনিয়মের খবর গণমাধ্যমে এসেছে উল্লেখ করে বলা হয়, গবেষণা না করে অর্থ নয়-ছয় হয়। মহাপরিচালক প্রাধিকারের বাইরে গিয়ে একাধিক গাড়ি ব্যবহার করেন।

বৈঠকে বিএলআরআইয়ের ডিজি ড. নাথুরাম সরকার উপস্থিত থাকলেও তিনি এ বিষয়ে নীরব ছিলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রাণিসম্পদ অধিদফতরের আওতাধীন বিশ্বব্যাংকের সহায়তায় লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কর্তৃক রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের ওপর আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়। বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে তদারকি জোরদার করারও সুপারিশ করা হয়।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা