জাতীয়

করোনায় আটক প্রবাসিদের ফেরত যাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন ছুটিতে আসা বিভিন্ন দেশে অবস্থানরত সংযুক্ত আরব আরব আমিরাতের অভিবাসী যারা ৬ মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে আটকা আছেন, তাদেরকে আমিরাতে ফেরত যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যারা ছুটিতে গিয়ে করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছেন আগামী ৩১ মার্চের মধ্যে সেসব প্রবাসীদের ফিরে যেতে বলেছে আমিরাত সরকার।

বুধবার (৬ জানুয়ারি) খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘যাদের সংযুক্ত আরব আমিরাতের বৈধ ভিসা আছে কিন্তু ১৮০ দিনেরও বেশি সময় দেশের বাইরে অবস্থান করছেন, তবে আপনাকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।’ এয়ার আরেবিয়া ওয়েবসাইটের বরাত দিয়ে এ বার্তা দেয় পত্রিকাটি।

অভিবাসীদের প্রয়োজনীয় বৈধ আবাসিক ভিসা, রেসিডেন্স পারমিট এবং বিদেশি বিষয়ক জেনারেল ডিরেক্টর দুবাই বা জিডিআরএফএর অনুমোদন থাকতে হবে। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া আমিরাদের জনপ্রিয় দৈনিক পত্রিকা খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এছাড়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (এআইই) তাদের টুইটার একাউন্টে একই বার্তা প্রকাশ করেছে। অবশ্য, টুইট পোস্টে দুবাই ফিরতে ‘অবশ্যই বৈধ ভিসা ও জিডিআরএফএ’র অনুমোদনের কথা বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই নেতৃবৃন্দরা মনে করেন, ঘোষণাটি নিজ দেশে আটকে থাকা প্রবাসীদের জন্য একটি বিশাল সু-খবর। এখনো কয়েক হাজার প্রবাসী দেশে আটকে আছেন। তাই সুযোগটি সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

দুবাইর যাত্রীদের অনুমোদন এর জন্য- https://amer.gdrfad.gov.ae/visa-inquiry এবং অন্য আমিরাতের ভিসাধারীরা নিম্ন বর্ণিত আইসিএর লিংক হতে টিকেট বুকিং দেওয়ার আগে তাদের অনুমোদন সংগ্রহের জন্য-https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity বলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা