জাতীয়

ইউএনওদের সাচিবিক দায়িত্ব পালন কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা ও অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সাচিবিক দায়িত্ব পালন সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের ৩৩ ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান পরিষদ এসোসিয়েশনর পক্ষে করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিবসহ ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বিভিন্ন আমন্ত্রণপত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লেখা, উপজেলার বিভিন্ন কমিটিতে ইউএনওদের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা করতে জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এমএস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) নওরোজ মো. রাসেল চৌধুরী। সম্প্রতি ইউএনওদের বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অভিযোগের বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়াল। ব্যারিস্টার হাসান এমএস আজিম বলেন, উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারার (১) উপধারা অনুযায়ী, ইউএনও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা।

তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করবেন এবং ৩৩ এর (২) উপ-ধারায় পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য সব কার্যাবলি পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করবেন। বর্তমানে পরিষদের কোনও সিদ্ধান্ত ইউএনও বাস্তবায়ন না করলে পরিষদের কিছু করণীয় নেই। ইউএনও উপজেলা পরিষদের কাছে জবাবদিহিতার কোনও বাধ্যবাধকতা নেই।

তিনি আরও বলেন, নির্বাহী কর্মকর্তাগণ দাওয়াতপত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লিখছে যা স্থানীয় সরকার আইনে কোথাও উল্লেখ নেই। এছাড়া সরকারি কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে যতগুলো কমিটি গঠিত হয় এর সবগুলোতে ইউএনওকে চেয়ারম্যান করা হলেও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের উপদেষ্টা করা হয়।

এভাবে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় জনপ্রতিনিধিদের প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আইনের ৩৩ ধারাটি স্থানীয় সরকার ব্যবস্থার স্বাধীনতাকে খর্ব করেছে। এটি সংবিধানের ৫৯ অনুচ্ছেদেরও পরিপন্থী। ৫৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। কিন্তু এখানে এর ব্যত্যয় ঘটছে।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এমএস আজিম বলেন, ইউএনও উপজেলা পরিষদে সেক্রেটারির দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি তো উপজেলা পরিষদের কর্মকর্তা বা কর্মচারী নন। এখন উপজেলা পরিষদ কোনও সিদ্ধান্ত নিলে ইউএনও যখন কাজ করবেন না তখন তো তাকে জবাবদিহিতার আওতায় আনা যাবে না। উপজেলা পরিষদকে বসে থাকতে হবে। মূলত এ বিষয়টি আমরা আদালতে তুলে ধরেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা