জাতীয়

নতুন কর্মস্থল পেলেন ১৫ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক : ১৫ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) নতুন কর্মস্থল পেয়েছেন। এর মধ্যে সদ্য ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১০ জন কর্মকর্তা রয়েছেন। বাকি পাঁচজনকে বদলি করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মো. হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক, এস এম আক্তারুজ্জামানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল, আমেনা বেগমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. হায়দার আলী খানকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মো. আজাদ মিয়াকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. মাহবুবুর রহমান ভূইয়াকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক, আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, মো. রুহুল আমিনকে পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং বাসুদেব বনিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক (টিআর) বশির আহম্মদকে পুলিশ টেলিকমের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মো. মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা