জাতীয়

চাকরির বয়সসীমা ৩৫ দাবিতে নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : চাকরি প্রার্থীদের নিয়ে ফের আন্দোলনে নামছে সাধারণ ছাত্র পরিষদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) থেকে শাহবাগে নতুন কর্মসূচি পালন করা হবে।

চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্প্রতি অনুষ্ঠিত এক সভা থেকে নতুন এ কর্মসূচির কথা বলা হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী বলেন, আমরা দীর্ঘদিন থেকেই চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করছি। এটা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গিকার। এটা ছাত্রসমাজের ন্যায্য অধিকার। কিন্তু দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও আমরা আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, এবার আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সব সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। এতে সবাই সম্মত হয়েছেন।

মোহাম্মদ আলী বলেন, এ দাবিতে আগামী ২২ জানুয়ারি দুপুর আড়াইটায় পদযাত্রাসহ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের পদযাত্রাই হবে ৩৫-এর বিজয়ের চূড়ান্ত লক্ষ্য।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা