গ্রামজুড়ে পোল্ট্রি খামার, অতিষ্ঠ এলাকাবাসী
জাতীয়

গ্রামজুড়ে পোল্ট্রি খামার, অতিষ্ঠ এলাকাবাসী, ব্যাহত শিক্ষাক্রম     

নিজস্ব প্রতিবেদক : পোল্ট্রি খামারের ময়লার দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আশপাশের বাসিন্দারা। খামারি প্রভাবশালী কোয়ালিটি কোম্পানির ইনচার্জ ফয়েজ আহমেদ এলাকাবাসীর অভিযোগ না শোনে ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে তৈরি করে যাচ্ছেন একের পর এক পোল্ট্রি খামার। এরই মধ্যে তিনি চারটি খামার তৈরিও করেছেন। চারটি খামারে প্রায় দুই লাখ মোরগ রয়েছে। মাছির উপদ্রবে মশারীর ভেতরে বসে ভাত খাচ্ছেন লোকেজন। নষ্ট হচ্ছে কৃষি জমি।

গ্রামবাসী সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না। এলাকাবাসী নানা ভাবে কোম্পানি কর্তৃক হেনস্থা হচ্ছেন। এক পর্যায়ে নিরুপায় হয়ে তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন।
সর্বশেষ বুধবার (০৬ জানুয়ারি) এলাকাবাসী বন ও পরিবেশ মন্ত্রণালয় সচিব বরাবর নির্মিত খামারগুলোর গুটিয়ে পেলা ও আর যাতে নতুন করে তৈরি না করা হয় সে দাবিতে আবেদন করছেন জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দারা।

এলাকাবাসীর পক্ষে আবেদন করেন আনিসুর রহমান আদিল।

আবেদনে বলা হয়, সরকার সুদৃষ্টি দিলে কোয়ালিটি পোল্ট্রি ফিড লিমিটেড গ্রামের ভেতরে এরকম অবাধে পোল্ট্রি খামার তৈরি করতে পারবে না। গ্রামের ভেতরে কমলপুর হযরত শাহজালাল আলিম মাদ্রাসা ও আজিজুর রহমান স্কলার একাডেমি, হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এ খামারের দুর্গন্ধ ও মাছির উপদ্রবে শিক্ষাক্রম ব্যহত ও মুসল্লিরা এবাদত বন্দেগি ব্যহত হবে।

এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেন।
খামার তৈরিতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র প্রয়োজন হয়, তা রয়েছে কি না জানতে চাইলে কোয়ালিটি ইনটিগ্রেটেডের ইনচার্জ ফয়েজ আহমেদ বলেন, আমার এ বিষয়ে জানা নেই। আমাদের উত্তরাতে হেড অফিস রয়েছে, সেখানে যোগাযোগ করেন বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারানের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী আমার কাছে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্তের রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা