জাতীয়

সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এসআই কামরুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশের ওই এলকায় অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এসআই কামরুল।

বাচ্চু মিয়া জানান, এসআই কামরুলকে ঢাকা মেডিকেল হাসপাতালের ইর্মাজেন্সিতে আনার পরপরই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত এসআই কামরুলের তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বলে জানা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা