জাতীয়

প্রথম ধাপের পৌর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : ‘প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।’ এমনটাই বলেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তার নিজ কার্যালয়ে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আলমগীর হোসেন বলেন, “গণমাধ্যম এবং আমাদের মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী ভোট ভালো হয়েছে। অনেক বেশি ভোটার উপস্থিতি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।”

সীতাকুণ্ড ও পঞ্চগড়ের সহিংস ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি যাওয়ার জন্য পুলিশ রাস্তা থেকে লোকজন সরতে বলার কারণে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা ব্যবস্থা নেবো।

‘সীতাকুণ্ডে দুষ্কৃতিকারীরা ইভিএম কেড়ে নেয়ার চেষ্টা করলে তারা সফল হতে পারেনি। টানাটানিতে ইভিএমের মনিটরটি পড়ে ভেঙে যায়। সেটি পরে রিপ্লেস করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনও সমস্যা হয়নি। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।’

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা