জাতীয়

দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গাদের যাত্রা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছেন কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার ১৩টি বাস উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে।

এর আগে প্রথম দফায় ৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১১টি বাস ভাসানচরে যায়।

সরেজমিন ডিগ্রি কলেজ মাঠে দেখা যায়, ছোট ছোট বাসে করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মাঠে আনা হয়। পরে রোহিঙ্গাদের খাবার দিয়ে গাড়িতে ওঠানো হয়। বিশাল আকারের প্যান্ডেল, অর্ধশতাধিক বড় গাড়ি দাঁড় করানো আছে সেখানে। পুলিশ ও র‌্যাবের বেশ কিছু গাড়ি রয়েছে ঘটনাস্থলে।

রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ১৩টি বাসে সাড়ে চারশর বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে। আজ হাজারখানেক রোহিঙ্গা ভাসানচরে যেতে পারে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা