জাতীয়

নদী দখলদারদের থেকে উচ্ছেদের খরচ আদায় করা হবে

নিজস্ব প্রতিবেদক : নদী, খাল ও নদীর তীর অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় স্থাপনা উচ্ছেদের পাশাপাশি উচ্ছেদের ব্যয় দখলদারের কাছ থেকে আদায় করতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২৭ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বুড়িগঙ্গা নদীর তলদেশে জমাট বাধা পলিথিন দ্রুত অপসারণ করার জন্যও সুপারিশ করেছে কমিটি। গ্রেভ ড্রেজার সংগ্রহ করে জরুরি ভিত্তিতে এই কার্যক্রম শুরু করার জন্য সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় সুত্র জানায়, বৈঠকে নদী রক্ষা কমিশন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযানে আর্থিক ব্যয়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সদস্য শাজাহান খান বলেন, কমিটি উচ্ছেদের ব্যয় দখলদারদের কাছ থেকে আদায় করাসহ উদ্ধারকৃত জমি উদ্ধারের পরপরই সেই জমিতে বনায়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, উদ্ধারের পর জমি আবার দখল হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের আছে। বনায়ন করা হলে দখল করতে পারবে না। সে জন্য আমি এই প্রস্তাব দিয়েছি।

বৈঠকে নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত উনিশ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কমিটি নদীর সীমানার মধ্যে সরকারি-বেসরকারি কোনও সংস্থার কাছে জমি বরাদ্দ বা লিজ না দিতে বলেছে। এ ছাড়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজে সহযোগিতা করার জন্য হাইকোর্ট ডিভিশন যাতে নদী দখলদারদের আপিল দ্রুত নিষ্পত্তি করে সে বিষয়ে নদী রক্ষা কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বিআইডব্লিউটিএর অনুমতি ছাড়া যেখানে-সেখানে ড্রেজিং না করার জন্য কমিটি সুপারিশ করে। সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, রণজিত কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা