জাতীয়

উপকূল রক্ষার নামে ১৯০ কোটি টাকার দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক : উপকূল রক্ষার প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি দাবি করেছে উপকূলীয় অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত ৪টি প্রকল্পে ১৯০ কোটি টাকা দুর্নীতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা এখন অনেক দেশ অনুসরণ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

‘দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক গবেষণা ফলাফলে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। তারা বলছে, উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে উপকুলীয় এলাকায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলো বরাদ্দ কম পাচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা