জাতীয়

এ বছর হচ্ছে না ডিসি সম্মেলন ও পুলিশ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছরের জেলা প্রশাসক সম্মেলন ও পুলিশ সপ্তাহ স্থগিত করেছে সরকার। আজ (বুধবার) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি ইস্যু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন পিছিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারি নেয়া হয়। ৩ দিনের এই ডিসি সম্মেলন ৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। গত বছর (২০১৯) ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর তিনদিন করা হয়েছিল। করোনার কারণেই ডিসি সম্মেলনের সময় দুইদিন কমিয়ে আনা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা