জাতীয়

ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধের কথা ভাবছে না বিমান

নিজস্ব প্রতিবেদক : নতুন কোভিড সংক্রমণ রুখতে আপাতত কোনও দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশপথে যোগাযোগ বন্ধ না করে সংক্রমণ ঝুঁকি প্রশমনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যেসব দেশে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করেছে; তারা নিজেদের স্বার্থে বন্ধ করেছে এবং সেটা তারা এফরোড করে, কানেক্টিভিটি বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা হবে না। আমাদেরকে অর্থনীতির কথা চিন্তা করতে হবে। একই সঙ্গে অনেক মানুষ দেশের বাইরে থাকে, সে জন্য এয়ার কানেকক্টিভি দরকার আছে। এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, আমার মনে হয় না ফ্লাইট বন্ধ করার সময় এসেছে।

যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে নতুন এই ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। এ অবস্থায় মহামারি ঠেকাতে ফ্লাইটের পাশাপাশি নিজেদের সীমানা বন্ধ করেছে কানাডা, স্পেন, পেরু, ইসরাইলসহ বিভিন্ন দেশ। তবে এখন থেকেই চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ আফ্রিকায় নতুন ঢেউয়ে করোনার রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই প্রাদুর্ভাবে উল্লেখসংখ্যক নতুন ধরনের করোনার সংক্রমণ চিহ্নিত করার কথা জানিয়েছে দেশটি। সাধারণ করোনাভাইরাসের চেয়ে ফাইভ জিরো ওয়ান ভি টু নামে পরিচিত নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার বৈশিষ্ট থাকায় দেশটিতে নতুন ধাপে আগের চেয়েও অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা