র‌্যাব
জাতীয়

ভুয়া কোম্পানিতে র‌্যাবের অভিযান, উদ্ধার ১৫-আটক ৩

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের আশুলিয়ায় কোম্পানি খুলে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৩ জনকে আটক করেছে র‌্যাব। তাদের কবলে থাকা ১৫ জনকেও উদ্ধার করেছে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

র‌্যাব জানায়, সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় এ এস এস প্রাইভেট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৩ জন হচ্ছেন- রাম চন্দ্র হালদারের ছেলে রবিন হালদার (১৯), লিয়াকত আলীর ছেলে লাবিব (১৯) ও শাজাহান আলীর ছেলে রাসেল মাহমুদ (২৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল সোমবার সন্ধ্যায় জামগড়ার ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের ৩ জনকে আটক ও প্রতারণার স্বীকার হওয়া ১৫ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া ২০ কপি অঙ্গীকারনামা, ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৪ টি মুঠোফোনসহ অনান্য কাগজপত্র জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, প্রতারক চক্রের সদস্যরা নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা