জাতীয়

বিএনপি লজ্জায় কথা বলছে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘পদ্মাসেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপির মুখ চুপসে গেছে। লজ্জায় তারা কোনও কথা বলছে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানের পাকিস্তানের চাইতে সকল সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আওয়ামী লীগ সরকারের বড় সফলতা পদ্মাসেতু বাস্তবায়ন। বর্তমানে সেটি দৃশ্যমান হয়েছে।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শুরুতে বিএনপির নেতাকর্মীরা পদ্মাসেতু হবে না, অসম্ভব- এমন নানা আওয়াজ তুললেও বর্তমানে আওয়ামী লীগ সরকার সেটি বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী আলোচনা তৈরি হলেও বিএনপির মুখ চুপসে গেছে। লজ্জায় তারা কোনো কথা বলছে না।

তিনি আরও বলেন, বিএনপির মতাদর্শে গঠিত ৪২ জন বুদ্ধিজীবী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে লিখিত বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সময় যারা বিএনপির পক্ষে কথা বলেন তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন। এটি বিএনপি অফিসে বসে ড্রাফ্ট করা হয়েছে।

এসব বুদ্ধিজীবীর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে অন্ধের মতো সমালোচনা না করে উন্নয়ন ও গঠনমূলক সমালোচনা করুন। নতুবা আপনাদের বক্তব্য মানুষ অবাক হয়ে যাবে। এসব শিক্ষিত লোকদের কী হয়েছে এমন প্রশ্ন তুলবে সাধারণ মানুষ।

আলোচনা সভায় প্রগতিশীল ন্যাপের (ভাসানী) কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ গণআজাদী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সারওয়ার হোসাইন প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা