জাতীয়

তিন কোটি ভ্যাকসিন প্রয়োগে ব্যয় হবে ৩১৭ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে আবিস্কৃত টিকা ইতোমধ্যেই বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতোপূর্বে একাধিকবার ঘোষণা দিয়েছেন- আগামী বছরের জানুয়ারিতেই বাংলাদেশ মহামারি এই ভাইরাসের ভ্যাকসিন পাবে।

শুধু ভ্যাকসিন আমদানি করলেই নয়, এটি প্রয়োগ করতে দরকার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা। সেই লক্ষে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দফতরসমূহে ব্যাপক তোরজোড় শুরু হয়ে গেছে। প্রাথমিক পর্য‍ায়ে দেশের তিন কোটি মানুষকে এই ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই তিন কোটি ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও প্রয়োগে ৩১৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এরমধ্যে টিকা দিতে সারা দেশে আলাদা কোল্ড চেইন তৈরি করছে সরকার। কেনা হচ্ছে বিশেষ ধরনের ৪শ ৬৮টি ফ্রিজ। এগুলো বসানো হবে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে। দেশে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড ও মাইনাস ১৫ থেকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন আছে সরকারি পর্যায়ে। অক্সফোর্ডের ভ্যাকসিন রাখতে আগে থেকেই থাকা টিকা কর্মসূচির ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন ব্যবহার করা যাবে। তারপরও বাড়তি প্রস্ততি হিসেবে ৪শ ৬৮টি আইস লাইনার ফ্রিজ কিনছে সরকার। এছাড়া ভ্যাকসিন ক্যারিয়ার, কোল্ড বক্স, আইস প্যাক, সিরিঞ্জ, মাস্ক ও পিপিইসহ কেনা হচ্ছে দরকারি ৯ রকমের উপকরণ।

টিকার বণ্টন ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে জেলা-উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। সুষ্ঠু প্রয়োগে ১০ হাজার ৪০০ দলে ভাগ হয়ে কাজ করবেন ৬২ হাজার ৪০০ প্রশিক্ষিত ব্যক্তি। প্রতি দলে সদস্য সংখ্যা ৬ জন। টিকার সুষ্ঠু বণ্টনে জেলা-উপজেলায় গঠন করা হয়েছে কমিটি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা