জাতীয়

বুড়িগঙ্গা তীরে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের মধ্যেরচর ও ঝাউচর এলাকায় এই অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী।

অভিযানের বিষয়ে জানা যায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। তাছাড়া মদিনা মেরিটাইমস লিমিটেডের বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে এখানে। সেগুলো ভাঙার কাজ চলছে । অবৈধ স্থাপনার মধ্যে মানুষের বসতবাড়িও রয়েছে ।

এ ছাড়াও এই সব এলাকায় নদীর জায়গা দখল করে পাথর ব্যবসা করে আসছে। সেসব স্থাপনাও পর্যায়ক্রমে ভাঙা হবে। এদিকে, আজকে যদি সবগুলো অবৈধ স্থাপনা ভাঙা সম্ভব না হয় তাহলে আগামীকালও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ কর্মকর্তা গুলাজার আলী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা