জাতীয়

আম বয়ানে শুরু জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দু দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়। শনিবার (১৯ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমার প্রথম পর্ব।

করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। টিনসেডের বাইরে কোনো মুসল্লিকে অবস্থান না করতে প্রশাসনের পক্ষ থেকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা যোবায়ের আহম্মেদের অনুসারীরা এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। ইতোমধ্যে পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন।

ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এরমধ্যে ঢাকা জেলা থেকে আড়াই হাজার, গাজীপুর জেলা থেকে সাতশ, টাঙ্গাইল জেলা থেকে চারশ এবং মানিকগঞ্জ জেলা থেকে চারশ মুসল্লি অংশ নেয়ার কথা নির্দিষ্ট করা আছে। সব মিলিয়ে চার হাজার মুসল্লি অংশ নিতে পারবেন এই জোড় ইজতেমায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা