জাতীয়

সারা দেশের নিম্ন আদালতে বাৎসরিক ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের নিম্ন আদালতসমূহে বাৎসরিক ছুটি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছুটির অন্তর্ভুক্ত হবে, জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ সময়ে ওই সকল আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটির আওতাবহির্ভূত থাকবে ম্যাজিস্ট্রেট আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালত।

এদিকে, অবকাশকালীন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৬ এর বিচারক আল-মামুনকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত কেএম ইমরুল কায়েশই দায়িত্ব পেয়েছেন। তিনি আগামী ২০, ২১, ২২, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, প্রতিবছর ডিসেম্বর মাসজুড়ে নিম্ন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা