জাতীয়

উচ্ছেদ অভিযান চলছে গুলিস্তানের সুন্দরবন মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও চারপাশে মূল নকশার বাইরে বিদ্যমান সব ধরনের অবৈধ স্থাপনা এবং দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এই অভিযানের প্রতিবাদে মানববন্ধনে নেমেছেন মার্কেটটির ব্যবসায়ীদের একটি অংশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ।

ইরফান আহমেদ জানান, ‘এই মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটা-চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে।’

এদিকে, বেলা ১১টা থেকে মানববন্ধন শুরু করেছেন মার্কেটটির ব্যবসায়ীদের একটি অংশ। তাদের দাবি, এসব দোকান বৈধ করতে করপোরশনে কয়েক কোটি টাকা জমা দিয়েছেন তারা। সেই টাকার রশিদ এবং ট্রেড লাইসেন্স তাদের কাছে রয়েছে। এছাড়া, এসব দোকান নিয়ে উচ্চ আদালতে অনেকগুলো মামলা চলমান। কিন্তু কোনো কিছু বিচার-বিশ্লেষণ না করেই এই অভিযান চালাচ্ছে ডিএসসিসি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা