জাতীয়

জাতীয় সংসদের দুই এমপিসহ ছয় কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ-২ আসনের সাগুফতা ইয়াসমিন এমিলি ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নানসহ জাতীয় সংসদের আরও ছয় কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদের নিয়মিত করোনা টেস্টের নমুনা পরীক্ষায় বিষয়টি ধরা পড়েছে। নতুন করে আক্রান্ত ছয়জনের মধ্যে একজন এমপির ব্যক্তিগত সহকারীও (পিএ) রয়েছেন। জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতি সোমবার (১৪ডিসেম্বর) এমপিসহ জাতীয় সংসদের কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়। ৩০ নভেম্বর নমুনা নেয়ার পর দুই এমপিসহ ছয়জনের ফলাফল পজিটিভ আসে। এ সময় সংসদ সদস্য ছাড়াও সংসদের ৪৫ জনের নমুনা নেয়া হয়। সাগুফতা ইয়াসমিন এমিলির পাশাপাশি তার ব্যক্তিগত সহকারী নাসির উদ্দিনও আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত অন্যরা হলেন- বাদশা মিয়া, শাওন ও বিউটি বেগম।

সংসদ মেডিকেল সেন্টারের মেডিকেলের ডা. তামিম বলেন, ‘আক্রান্তরা সবাই ভালো আছেন। এমপি ও সংসদে কর্মরতদের নমুনা নেয়ার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পরীক্ষা করার পর তাদের পজিটিভ আসে।’

দেশে করোনা সংক্রমণ দেখা দিলে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়। এখনও নিয়মিত পরীক্ষা চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশনের জন্য সংসদের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদেরও নমুনা পরীক্ষা করা হয়েছিল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা