জাতীয়

বিজয় দিবসে পোলাও-রোস্ট পাবে ঢামেকের রোগীরা

নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পোলাও, রোস্ট, রেজালা ও ডিমের কোরমাসহ বিশেষ খাবার পাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। এছাড়াও দিবসটি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢামেক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এসব তথ্য জানান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো হাসপাতালে ছোট পরিসরে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই এসব কর্মসূচি পালিত হবে।

বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক আরো জানান, বরাবরের মতো রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পোলাও, রোস্ট, রেজালা ও ডিমের কোরমাসহ বেশকিছু আইটেম থাকবে। এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে চিকিৎসা নিতে হলে রোগীদের নামমাত্র টাকা দিয়ে টিকিট ও ভর্তি ফাইল কিনতে হয় সেগুলো বিজয় দিবসে বিনামূল্যে দেয়া হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা