দেশবাসীকে প্রধানমন্ত্রীর বিজয় দিবসের শুভেচ্ছা
জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর বিজয় দিবসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশংকার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধনামন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘করোনাভাইরাস আমাদের জীবনের বেশির ভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে, কিন্তু তারপরও আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে স্বাস্থ্য নির্দেশনা মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’

বার্তাটির শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাল থাকুন, সুস্থ থাকুন।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যেই তারা প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রেরণ করা শুরু করেছেন এবং এটি ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, ‘মোবাইল ফোন অপারেটরগুলোর একত্রে অডিও বার্তা প্রেরণের সক্ষমতা নেই, যে কারণে এটা পর্যায়ক্রমে প্রেরণ করা হচ্ছে।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা