জাতীয়

করোনা আক্রান্ত যাত্রী পরিবহন করায় এয়ার এশিয়ার জরিমানা

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত এক প্রবাসী শ্রমিককে পরিবহন করায় জরিমানার ফাঁদে পড়েছে এয়ার এশিয়া এয়ারলাইন্স। এজন্য এয়ারলাইন্সটিকে এক লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছে।

করোনামুক্ত সনদ ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষেধ থাকলেও মালয়েশিয়া থেকে করোনা পজিটিভ ঐ প্রবাসীকে নিয়ে আসে এয়ার এশিয়া। ইতোমধ্যেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পজিটিভ সনদ নিয়ে ওই যাত্রীকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কীভাবে নিয়ে এলো সে বিষয়ে কেউ সুস্পষ্ট উত্তর দিতে পারেননি। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে।

জানা গেছে, শনিবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৫৬ মিনিটে মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে এয়ার এশিয়া এয়ারলাইন্সযোগে ওই প্রবাসী কর্মী (করোনা পজিটিভ রোগী) নিয়ে দেশে ফেরেন। লেখাপড়া তেমন জানেন না। যাত্রীদের সঙ্গে আলাপকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

তিনি মালয়েশিয়ার একটি ল্যাবরেটরি থেকে পরীক্ষা করিয়ে সনদ নিলেও তাতে কী লেখা রয়েছে তা জানতে পারেননি। কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন ও বোর্ডিং পাস নেয়ার সময় কেউ কিছু বলেনি। এয়ারলাইন্সের কেউও সনদ দেখতে চাননি। তাই তিনি চলে এসেছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা