জাতীয়

সাম্প্রদায়িক উগ্রবাদীদের ডিজিটাল আইনে শাস্তি দাবি : ডিইউজে

নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ঘাতকদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। পাশাপাশি সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি নিমূল ও বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির দাবি জানান।

রোববার ( ১৩ ডিসেম্বর) দুপুরে ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে তুলে ধরতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠনের আহবান জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিলো জাতিকে মেধাশূন্য করার জন্য। সেই সাম্প্রদায়িক গোষ্ঠী এখন আবার অস্থিরতা তৈরির পাঁয়তারা চালাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে তারা উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চায়। এদের প্রতিরোধ ও বিচারের মুখোমুখি করতে হবে।

ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, শহীদ বুদ্ধিজীবীদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠকদের ঐক্য অটুট রাখতে হবে।

আলোচনায় অংশ নেন ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খায়রুল আলম প্রচার সম্পাদক আছাদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য খায়রুজ্জামান কামাল, ডিইউজে নির্বাহী সদস্য সাকিলা পারভীন ও আবদুস সালাম সিকদার প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা