জাতীয়

স্বাধীনতা বিরোধী চক্রই ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। কারণ তারা আতঙ্কিত, মুজিব আদর্শকে তারা ভয় পায়।

খাদ্যমন্ত্রী শুক্রবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুজিব জন্মশতবর্ষ ও চলমান বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। কারণ সে সময় মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুরের মতো মুখোশধারী ষড়যন্ত্রকারীরা ছিল, তারা এখনও আছে। এজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমাদের মাঝে জাতির পিতার আদর্শ রয়েছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।

খাদ্যমন্ত্রী স্বাধীনতা বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, তাদের এ ধরনের ঘৃণ্য কার্যকলাপ বাংলাদেশের মানচিত্রের প্রতি অবমাননা, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর চরম আঘাত। এজন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে, নিজেদের সামর্থ্য শক্তি দিয়ে এই সকল দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও তাদেরকে প্রতিহত করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যেই সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা