জাতীয়

করোনা টিকার জন্য এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের টিকা ক্রয় ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে।

শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল গঠনের ঘোষণা দেয়া হয়। এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় ২ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলোর জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তা কেনা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করনকল্পে অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার বলেন, ‘টিকা কেনাসহ করোনা ভাইরাস মোকাবিলায় অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে এডিবি আজকে ৯ বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে।

এডিবির সদস্যভূক্ত দেশের সবার জন্য এ তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে থেকে কোন দেশ কত পাবে এবং এর মধ্যে ঋণ থাকতে পারে, অনুদানও থাকতে পারে– এই বিষয়গুলো এখনও পরিষ্কার হয়নি। আজকে এডিবি কেবল একটা তহবিল সৃষ্টি করল।’

সদস্যভূক্ত হওয়ায় বাংলাদেশও এডিবির এ তহবিল থেকে সুবিধা পাবে জানিয়ে গবিন্দ বার বলেন, ‘৯ বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা