জাতীয়

সংকট কেটেছে ঢাকা নিম্ন আদালতের এজলাসের

সান নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে ঢাকার নিম্ন আদালতে এজলাস সংকট প্রকট ছিল। সেই সংকট দূর করতে জমি বাদে ৫২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ১০ তলা ভবন। এর মধ্য দিয়ে কেটে গেছে দেশের সবচেয়ে ব্যস্ততম আদালতের এজলাস সংকট। যুগোপযোগী এ পদক্ষেপের জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তি প্রস্তর করেন। ২০১৪ সালের ৭ ডিসেম্বর দুই বছর মেয়াদি প্রকল্পের এই ভবনের কাজ শুরুর নির্দেশ দেয়া হয়। নির্দেশের দেড় বছর পর ২০১৬ সালের ২১ এপ্রিল ভবনের নির্মাণকাজ শুরু হয়। সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুন ১৩ তলা ভিত্তিপ্রস্তরের ওপর ১০ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এ আদালত ভবনে জমি বাদে ব্যয় হয়েছে ৫২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার টাকা।

চলতি বছরের গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালতের নবনির্মিত ১০ তলা ভবনটির উদ্বোধন করেছেন।

নবনির্মিত বহুতল ভবনটিতে রয়েছে নানাবিধ সুযোগ-সুবিধা। এর মধ্যে ১২ হাজার ৩২৯ বর্গফুটের বেইজমেন্টে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মালখানা , স্টাফ কক্ষ , ওয়াটার রিজারভার ও ফায়া পাম্প ঘাট রয়েছে। ১৫ হাজার ২৩০ বর্গফুটের গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং , বৈদ্যুতিক সাব স্টেশন ও জেনারেটর রুম, অভ্যর্থনা ও ড্রাইভার ওয়েটিং রুম। ভবনের প্রথম তলায় নেজারত সুম , স্ট্রং রুম , স্টোর কিপার, সেরেস্তা রুম ও কম্পিউটার রুম। দ্বিতীয় তলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও স্টাফ রুম, অ্যাডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও স্টাফ রুম, কনফারেন্স রুম, লাইব্রেরি। তৃতীয় তলায় ডিসি প্রসিকিউশন, কোর্ট ইন্সপেক্টর রুম, জি.আর এবং নন জি.আর সেকশন, পুলিশ রেকর্ড রুম, মটর ভিইকেল সেকশন, আইটি সেকশন রয়েছে।

চতুর্থ তলায় লিগাল এইড অফিস, মটর ভিয়াইকেল সেকশন, নারী ও শিশু জি.আর সেকশন, মাদক জি.আর সেকশন, কোর্ট সাব ইন্সপেক্টর রুম রয়েছে। পঞ্চম থেকে অষ্টম তলার প্রতি ফ্লোরে চারটি করে এজলাস, জাজেজ খাস কামরা ও স্টাফ রুম, প্রতি তলায় ভবনের পূর্ব ও পশ্চিম প্রান্তে কমন টয়লেট জোনের ব্যবস্থা রয়েছে।

সারাদেশের ৬৪ জেলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ চলছে। গণপূর্ত অধিদফতরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে আইন মন্ত্রণালয়। দুই হাজার ৮৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ৪২ জেলায় ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে দেশের ১৫ জেলায় আদালত ভবন নির্মাণ শেষ হয়েছে। এই ভবনগুলো এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ভিত্তিসহ ভবনগুলো ১৩ তলা পর্যন্ত হবে। ২০২১ সালের মধ্যে ৮ জেলায় আদালত ভবন নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে ২৩টি জেলায় প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এদিকে নির্মাণ কাজ শেষে ঢাকা চীফ জুডিশিয়াল আদালত ভবন উদ্বোধন করা হয়েছে।

ঢাকার নিম্ন আদালতের আইনজীবী নয়ন মিয়া বলেন, আগে আদালতে এজলাস সংকট ছিল। আদালতের ভেতর জায়গা কম হওয়ায় ঠাসাঠাসি করেই আইনজীবী, বিচারপ্রার্থীদের দাঁড়াতে হতো। এমনকি আদালত কক্ষে বসার মতো পরিবেশ ছিল না। তবে এখন ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত উদ্বোধনের ফলে এখন এসব সংকট দূর হয়েছে।

এদিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এজলাস ভাগ করে অন্য একটি আদালতের জায়গায় বিচারকার্য পরিচালনা করতো। তবে এখন সিজেএম ভবন উদ্বোধনের পর এই গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনাল নিজস্ব এজলাস পেয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী পারভেজ ভূঁইয়া বলেন, আমাদের ট্রাইব্যুনালে আগে নিজস্ব এজলাস ছিল না। অন্য আরেকটা কোর্টের বিচারকাজ শেষ হলে দুপুরে আমাদের ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হতো। এতে বিচারপ্রার্থীদের সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। তবে এখন নিজস্ব এজলাস পেয়ে সব সংকট কেটে গেছে। সূত্র : ডেইলি বাংলাদেশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা