জাতীয়

ঘূর্ণিঝড় ‘নিভার’ নিয়ে ভয় নেই বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘নিভার’ নিয়ে ভয় নেই বাংলাদেশের। কারণ এর কোনও প্রভাব বাংলাদেশে পড়বে না। বাংলাদেশ উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে চলে যাবে এই ঘূর্ণিঝড়টি।

এই তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। আমরা কোনও সতর্কতা সংকেতও জারি করিনি।”

আবহাওয়ার কোনও তারতম্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, “এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন বোঝা যাবে যে, আমাদের এখানে আবহাওয়ায় কোনও প্রভাব পড়ে কিনা। এর বাইরে এই ঘূর্ণিঝড় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

প্রসঙ্গত, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ঘূর্ণিঝড় নিভার এ পরিণত হয়। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা