জাতীয়

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক খান দুলাল

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এখন ফরিদুল হক খানকে দফতর দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে।

নতুন প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হকের শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করে বঙ্গভবনে শপথের জন্য ডাকা হয়। ফরিদুল হক বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে তৈরি থাকবেন, গাড়ি পাঠানো হবে। বিকাল ৫টায় বঙ্গভবনে যেতে হবে। দোয়া করবেন।

ফরিদুল হক দুলাল জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথবার সংসদে যান ফরিদুল। একাদশ সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য রয়েছেন।

৬৪ বছর বয়সী ফরিদুল ১৯৫৬ সালের ২ জানুয়ারি জন্ম নেন। তিনি ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

টেকনোক্র্যাট কোটায় (সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় স্থান) আওয়ামী লীগ নেতা শেখ মো. আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত ১৩ জুন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। এরপর থেকে ৫ মাসের বেশি সময় এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য ছিল।

রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়।

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন শোনা গেলেও এদিন সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনার এই মুহূর্তে মন্ত্রিপরিষদের কোনো পরিবর্তন নয়। তবে এখন শুধু শূন্যপদ পূরণ করা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। মন্ত্রিসভায় বর্তমানে ২৫ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা