জাতীয়

জাবি অধ্যাপক হিমেল বরকত আর নেই

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ( ২২ নভেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

হিমেলের ভগ্নিপতি মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ছোট ভাই।

শনিবার সাড়ে ১১টার দিকে বাসায় বসে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্টএ্যাটাক হয়। এর পর পরই তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। মাহমুদ হাসান আরও জানান, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও সেটি বাড়াতে পারেননি।

তিনি আরও জানান, হাসপাতালে আসার পর দুবার হার্টএ্যাটাক হয় হিমেল বরকতের। লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে তার মৃতদেহ নেয়া হয়েছে মোহাম্মদপুরে সেবামূলক সংস্থা আল-মারকাজুল ইসলামীতে।

সেখানে গোসল করানো শেষে মরদেহ নেয়া হবে রাজধানীর ধানমণ্ডিতে তার বড় বোনের বাসায়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নেয়া হবে তার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগরে। ক্যাম্পাসে তার জানাজা হতে পারে।

মাহমুদ হাসান আরও জানান, বিকালে জাহাঙ্গীরনগরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে কবি ও শিক্ষকের মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে রওনা হবেন স্বজনরা। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই অধ্যাপকের মৃত্যুতে ক্যাম্পাসের শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদসহ তার সহপাঠী, সহকর্মী ও শিক্ষার্থীরা।

‘চোখে ও চৌদিকে’, ‘দশমাতৃক দৃশ্যাবলি’ এবং ‘বৈশ্ববিদ্যালয়’ কবি হিমেল বরকতের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ‘আদিবাসী কাব্যসমগ্র’, ‘চন্দ্রাবতীর রামায়ণ’ ও ‘প্রাসঙ্গিক পাঠ’ তার সম্পাদিত বই। এ ছাড়া ‘প্রান্তস্বর’ এবং ‘প্রান্তভাবনা’ নামের কবির দুটি উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ রয়েছে। সম্প্রতি তিনি বাংলা পথ কবিতা বিষয়ক একটি গবেষণাকর্ম সম্পাদন করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা