জাতীয়

‘মানুষের প্রতি ভালবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দান করেছে’

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : 'বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিলো জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের স্বপক্ষে সবসময় অত্যন্ত ক্ষুরধার, শক্তিশালী, বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেছিলেন বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষিত আর অন্য ভাগে শাসিত। আমি শোষিত মানুষের পক্ষে।'

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” শীর্ষক ওয়েবিনারে জুম এ্যাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি ।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আর একটি বৈশিষ্ট্য ছিলো মানুষের প্রতি ভালবাসা এবং এই ভালবাসাই তাকে তাড়িয়ে নিয়ে গেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে। মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দান করেছে। বঙ্গবন্ধু জনগণকে সাথে নিয়েই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে এক নম্বরে রয়েছে।

ওয়েবিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মুখ্য আলোচক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন এর সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন প্রমূখ।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা