জাতীয়

আওয়ামী লীগই আমার পরিবার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে ঘরবন্দি জীবনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগই আমার পরিবার। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে আমার মন ভাল হয়ে যায়।” তিনি বলেন, ২০০৭-২০০৮ এ ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে। করোনা আমাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। যখনই সুযোগ পাব তখনই দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করব, কথা বলব।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে করোনার আরও একটি ধাক্কা আসতে পারে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মী ও দেশবাসী সবাইকে সচেতন থাকতে হবে। আর সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনায় বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আমরা আমাদের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পেরেছি।

এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা