জাতীয়

৩১ হাজার কর্মী নেবে ইতালি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ৩০ হাজার ৮৫০ জন স্থায়ী ও অস্থায়ী কর্মী নেবে ইতালি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

এদিকে, বিভিন্ন দালালচক্র ইতালি পাঠানোর প্রতিশ্রুতিতে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য ইতালি গমনেচ্ছুকদের সতর্ক করে এমন পরিস্থিতিতে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালির নিয়োগকর্তা সরাসরি কর্মী মনোনীত করবেন। পুরো নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তাতে স্পষ্ট কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে ইতালি যাওয়ার সুযোগ নেই। কিন্তু কিছু প্রতিষ্ঠান ১২ থেকে ১৩ লাখ টাকায় কর্মী পাঠানোর বিজ্ঞপ্তিতে দিচ্ছে অনলাইনে, ফেসবুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালির নিয়োগকারী যে কর্মীকে নিতে চান তার নাম, পাসপোর্ট নম্বরসহ স্থানীয় প্রশাসকের কার্যালয়ের অনাপত্তিপত্রের জন্য আবেদন করতে হবে। নিয়োগকারীর আয় ও অন্যান্য বিষয় বিবেচনা করে অনাপত্তিপত্র দেয়া হলে তা তিনি বাংলাদেশে থাকা কর্মীর কাছে পাঠাবেন। মনোনীত কর্মীকে এরপর ভিসার জন্য দূতাবাসে আবেদন করতে হবে। ভিসা পেলে কর্মী ইতালি যেতে পারবেন। এরপর তাকে ও নিয়োগকারীকে স্থানীয় কার্যালয়ে গিয়ে চাকরি চুক্তিপত্র করতে হবে।

এতে আরো বলা হয়েছে, ইতালিতে কর্মী হিসেবে যেতে আবেদনের সময় সরকার নির্ধারিত ১৬ ইউরো (এক হাজার ৬০০ টাকা) ফি দিতে হবে। ‘হেল্প ডেস্ক’র সহায়তা নিলে বাড়তি ৫০ থেকে ১০০ ইউরো (পাঁচ থেকে ১০ হাজার টাকা) ফি লাগবে। এ ছাড়া আর খরচ নেই। যোগ্য বিবেচিত কর্মীদের পৃথক অনাপত্তিপত্র দেবে ইতালি।

করোনা-পরবর্তী অর্থনীতিকে শক্তিশালী রাখতে ইতালি ৩০ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেবে। তাদের মধ্যে ১২ হাজার ৮৫০ জনকে স্থায়ীভাবে বাকি ১৮ হাজারকে খণ্ডকালীন কাজের সুযোগ দেয়া হবে। খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত নির্ধারিত সময় শেষে দেশে ফিরতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা