ধর্ষণ মামলায় মজনুর বিরুদ্ধে রায় দুপুরে 
জাতীয়

ধর্ষণ মামলায় মজনুর বিরুদ্ধে রায় আজ

নিজস্ব প্রতিবেদক : কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলার রায় আজ ১৯ নভেম্বর। বিকেল ৩টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে এ রায় ঘোষণা করা হবে।

গত ১২ নভেম্বর এ মামলার আসামি মজনুর আত্মপক্ষ সমর্থন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষ আশা করছে, মামলায় আইন অনুযায়ী আসামির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে। এ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ বলেন, আইন অনুযায়ী আসামির সর্বোচ্চ যাবজ্জীবন সাজার ব্যাপারে আমরা পূর্ণ আশাবাদী।

এর কারণ ব্যাখ্যা করে আইনজীবী অরেঞ্জ বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি নিজে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাছাড়া ভুক্তভোগী ছাত্রী নিজেই আসামিকে শনাক্ত করেছে। ভুক্তভোগীকে আরও অনেক ছবি দেখানো হয়েছিল, তার মধ্যে সে মজনুকে শনাক্ত করেছে। মজনুর ডিএনএ মিলে গেছে। এ আসামি যার কাছে ওই ছাত্রীর ফোন বিক্রি করেছে সে নিজেও তাকে শনাক্ত করেছে। এসব কারণে আমরা মনে করি আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।

অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী রবিউল ইসলাম রবি বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আসামি ন্যায়বিচার পাবে বলে আমরা আশা করছি।

গত ৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৪ সাক্ষীর মধ্যে ২০ জন আদালতে সাক্ষ্য দেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা