জাতীয়

গণপরিবহনে অগ্নিকাণ্ডের ১১ মামলায় ২৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় ২৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ডের আদেশ দেন।

শাহবাগ থানা : এ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হযরত আলী, মঈনউদ্দিন, আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান ও সোহেল। এদের মধ্যে প্রথম তিনজন এক মামলায় এবং পরের তিনজন আরেক মামলার আসামি।

পল্টন থানা : পল্টন থানার এক মামলায় আলিজা আল আহমেদ মিটু ও মেহেদী হাসান ইয়াছিনের তিন দিন করে এবং একে ফজলুর বারী, আলতাফ হোসেন, নাঈম প্রধান, আলিফ মাহমুদ, হুমায়ুন রশীদ টুটুল, খন্দকার মাশুকুর রহমান এবং রাশেদুজ্জামানের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের আদেশ দেন। পল্টন থানা পুলিশ আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে।

মতিঝিল : মতিঝিল থানার এক মামলায় আবদুর রহমান তাহেরের দুই দিন এবং আরেক মামলায় জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। এ দুই মামলায় তাদের ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

বংশাল : সংশ্লিষ্ট থানায় দায়ের করা একটি মামলায় দুই আসামি সফিউদ্দিন আহমেদ সেন্টু ও মৃদু রহমান জনি ওরফে মোরশেদুর রহমান জনির দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

কলাবাগান : এ থানায় দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল আসামি মাহিফুর রহমান টিপু ও মাঈনউদ্দিন চৌধুরীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

সূত্রাপুর : সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিরা হলেন- সাব্বির ভূঁইয়া, হাজি মো. আহসান উল্লাহ, আহম্মেদ মাসুদ কাজল ও নবগোপাল দত্ত।

খিলক্ষেত : এ থানায় দায়ের করা মামলায় দুই আসামি মশিউর রহমান মসি ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল রিমান্ডের এ আদেশ দেন।

এছাড়া রাজধানীর তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় সোহেল মিয়া নামে এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, নয়াপল্টন, বংশাল, বাড্ডাসহ রাজধানীর নয় স্থানে এক ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা