জাতীয়

বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে ব্যয় ভারত-চীনের চেয়েও দ্বিগুন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু হবে চলতি মাসেই। রেলখাতের এ যাবৎ কালের বৃহৎ প্রকল্প হিসেবে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু রেলসেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতু নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হচ্ছে ৩ হাজার ৪৯৬ কোটি টাকা।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, কিলোমিটার প্রতি ব্যয়ের দিক থেকে এ খরচ প্রতিবেশী ভারত ও চীনের দীর্ঘ রেলসেতুগুলোর চেয়েও অনেক বেশি।

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু নির্মাণ করছে ভারত। জম্মু ও কাশ্মীরে চেনাব নদীতে নির্মাণাধীন রেলসেতুটির উচ্চতা ৩৬৯ মিটার। ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এ রেলসেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ হাজার ১৯৮ কোটি রুপি। সেতুটি নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে বাংলাদেশী মুদ্রার হিসাবে প্রায় ১ হাজার কোটি টাকার সমপরিমাণ।

সম্প্রতি চীনের সাংহাই-চ্যাংজিয়ানের মধ্যে ১১ কিলোমিটার দীর্ঘ সড়ক ও রেলসেতুর নির্মাণকাজ শেষ। সেতুটি নির্মাণে খরচ হয় বাংলাদেশী টাকায় প্রায় ১৮ হাজার কোটি টাকার সমপরিমাণ। সে হিসেবে সেতুটি নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হয়েছে ১ হাজার ৬১৯ কোটি টাকার কিছু বেশি।

দেশটিতে হাইস্পিড রেল প্রকল্প নির্মাণের ব্যয় বিশ্লেষণ করতে গিয়ে বিশ্বব্যাংক দেখেছে, চীনে ডাবল লাইনের রেলসেতু বা রেলওয়ে ভায়াডাক্ট নির্মাণে কিলোমিটার প্রতি গড় ব্যয় ১০০ কোটি টাকারও কম। দেশটির সবচেয়ে ব্যয়বহুল সেতু জিজিয়াং ব্রিজেরও কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা।

অন্যদিকে, বাংলাদেশে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ ব্যয় শুরুতে ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। নির্মাণকাজ শুরুর আগেই বর্তমানে সেতুটির নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের কাছাকাছি।

১৬ হাজার ৭৮০ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকসহ ৪ দশমিক ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হবে। এছাড়া সেতুর দুই পাশে দশমিক শূন্য ৫ কিলোমিটার ভায়াডাক্ট, ৭ দশমিক ৬৭ কিলোমিটার রেলওয়ে এ্যপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ ও সাইডিংসহ ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে সেতুর নির্মাণকাজ ২০২৪ সালের আগস্টেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ ব্যয় নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সামছুল হক বলেন, বঙ্গবন্ধু রেলসেতুতে অর্থায়ন করছে জাইকা। সংস্থাটির ঋণের যেসব শর্ত থাকে, তাতে হেলদি কম্পিটিশন হয় না। এ জায়গাটিতে সরকারের খুব দ্রুত খতিয়ে দেখা উচিত।

এসব কঠিন শর্ত মেনে সরকার যদি ঋণ নেয়, তাহলে বুঝতে হবে আমাদের পেশাদারিত্বের যথেষ্ট ঘাটতি আছে। প্রকল্প বাস্তবায়নে বিপুল ব্যয় কমাতে হলে আমাদের জিটুজি ব্যবস্থাটি থেকে বের হয়ে আসতে হবে। ঋণ যদি নিতেই হয়, তাহলে সেটা আন্তর্জাতিকভাবে সুষম প্রতিযোগিতার মাধ্যমেই নেয়া উচিত।

গত বছর বিশ্বব্যাংকের এক বিশ্লেষণে উঠে এসেছে, সড়ক নির্মাণ ব্যয়ও বাংলাদেশেই সবচেয়ে বেশি। কয়েকটি দেশের শহরে চার লেন সড়কের নির্মাণ ব্যয় বিশ্লেষণ করে দেখানো হয়, বাংলাদেশে প্রতি কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে ব্যয় হয় ৬১ লাখ ডলারের বেশি।

একই ধরনের সড়ক নির্মাণে চীনে ব্যয় হয় কিলোমিটার প্রতি ৪০ লাখ ডলারের কাছাকাছি। পাকিস্তানে এ ব্যয় ৩০ লাখ ডলার। ভারতে কিলোমিটার প্রতি চার লেন সড়ক নির্মাণে ব্য হয় ১৫ লাখ ডলার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা