জাতীয়

দেশের ইতিহাসে প্রথম বসল সংসদের বিশেষ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ‘ উপলক্ষ্যে আয়োজিত এই বিশেষ অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হয়।

এটি বিশেষ অধিবেশন হলেও প্রথম কার্যদিবস চলবে অন্য সাধারণ অধিবেশনের মতই। অধ্যাদেশ উপস্থাপন, কয়েকটি খসড়া আইন ও বিলের প্রতিবেদন উপস্থাপনের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে সংসদের বিশেষ অধিবেশনের কার্যক্রম।

অধিবেশনের শুরুতে স্পিকার সংসদ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের বিষয়টি অবহিত করেন। তিনি জানান, বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম ৯ নভেম্বর শুরু হবে। ওইদিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এছাড়া সংসদ নেতা শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা আলোচনার মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা জানাবেন। বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা চলমান থাকবে বলেও উল্লেখ করেন স্পিকার।

পরে তিনি চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। তারা হলেন- আবুল কালাম আজাদ, বীরেন শিকদার, শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ এবং উম্মে কুলসুম স্মৃতি। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশারফ হোসেন, গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ একেএম এমদাদুল বারী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামছুল হক তালুকদারের মৃত্যুতে সংসদ শোক জানিয়েছে সংসদ।

এছাড়া অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফী, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক রশীদ হায়দার, বিশিষ্ট সাংবাদিক কবি আবুল হাসনাত, সংসদ সদস্য কানিজ সুলতানার স্বামী জাহিদ হোসেন বাচ্চু, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের মা শিরিয়া খানম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নুরজাহান বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজ উদ্দিন আহমেদের বোন মরিয়ম হেলাল ও সেন্ট সোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশনের মৃত্যুতে শোক জানানো হয়।

আগের তিনটি অধিবেশনের মতো এবারও মহামারী কভিড-১৯-এর ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে।

বিশেষ অধিবেশনের কার্যক্রমে শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। রাষ্ট্রপতির বক্তৃতার আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে।

বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে এরই মধ্যে সংসদ সদস্য, সাংবাদিকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা নেগেটিভ সব সংসদ সদস্য ৯ নভেম্বর বৈঠকে যোগ দেয়ার সুযোগ পাবেন। এরপর থেকে আগের মতো করে সংসদ সদস্যরা রোস্টারভিত্তিক বৈঠকে যোগ দেবেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা