জাতীয়

‘ড্যাপ বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জ কিন্তু সমন্বিত পরিকল্পনায় সম্ভব’

নিজস্ব প্রতিবেদক : ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা কঠিন চ্যালেঞ্জ কিন্তু সমন্বিত পরিকল্পনা, উদ্যোগ, সাহস আর দায়িত্ব বোধ থাকলে সব সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড্যাপ বাস্তবায়নে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তা না করা গেলে কখনও লক্ষ্যে পৌঁছানো যাবে না। এছাড়া আগামী দিনগুলোর কর্মপন্থা নির্ধারণ করার জন্য একটা কর্মপরিকল্পনা করবো। আমি মনে করি যে, সবাই মিলে একসঙ্গে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান করার জন্য সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে সততা ও নিষ্ঠার সহিত একসঙ্গে কাজ করবো।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের আবাসিক ভবন যেমন প্রয়োজন, তেমননিভাবে কর্মাশিয়াল ভবনও প্রয়োজন। কিন্তু এগুলো এমন কোনো ব্যবস্থাপনায় তৈরী করা যাবে না যাতে সেখানে যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন ইউটিলিটি সাপোর্ট ক্ষতিগ্রস্থ হয়। আমাদের সে ধরনের জায়গা রাখতে হবে।

না করতে পারলে ভবিষ্যতে দুর্ভোগের কারণ হবে। আমরা সত্যিকার অর্থে একটি বসবাস যোগ্য শহর করতে চাই, সেখানে গ্রিনাইজেশনের জন্য এডুকেট স্পেজ রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা, সবুজায়ন, খেলার মাঠ রেখে যেটুকু হাউজিংয়ের জন্য করা যায় সেটুকু করতে হবে।

তাজুল ইসলাম বলেন, ঢাকা শহর একটি আধুনিক ও সকলের বাসযোগ্য সুন্দর শহর নির্মাণ প্রধানমন্ত্রীর প্রত্যাশা। এজন্যই এ কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। মানুষের জন্য বাসযোগ্য ঢাকা শহর গড়ে তুলতে সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে। এজন্য ৪০ শতাংশ এরিয়ায় আবাসিক ও কর্মাশিয়াল ভবন এবং এরমধ্যে ১৫ শতাংশ সবুজায়ন।

খেলার মাঠ ও লেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঢাকাসহ অন্য শহরগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক গড়ে না ওঠার কারণে শহরে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তা সংরক্ষিত করে সেভাবে নগরায়ন করা হয়নি। জাতির পিতাকে হত্যার পর তার যে দর্শন ছিল সেটারও বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, ১৯৯৫ থেকে ২০১৫ সাল এ সময়টাতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর ২০১০ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান গেজেট আকারে প্রকাশ করা হয়।

এখন এ পরিকল্পনা নিয়ে অনেকেই ভিন্ন মত প্রকাশ করেছে। সেগুলো সমাধন করে অনেকেই আরবান এরিয়া করার কাজ করেছেন। আজকে আমরা ড্যাপের প্রথম সভায় উপস্থিত হয়েছি। তাই আমি মনে করি সবাই মিলে একসঙ্গে কাজ করবো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা