ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে আসছে দেশটির কূটনীতিবিদরা। ভিসা আবেদন প্রক্রিয়াকরণ আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে আসতে রাজধানী ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাসের একটি বিশেষ প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পরিচালিত হবে বলে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

মূলত স্টাডি ভিসার আবেদনপত্র সরাসরি জমা নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার সেবা সংক্রান্ত নানা বিষয়ও তারা সহযোগিতা করবেন। যাঁরা দীর্ঘদিন ধরে রোমানিয়ার স্টাডি ভিসার জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ হিসেবে দেখা দিয়েছে।

তবে দূতাবাস কর্তৃপক্ষ এই সেবা পাওয়ার ক্ষেত্রে কিছু কড়া নির্দেশনা ও শর্ত জুড়ে দিয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য শুধুমাত্র সেই আবেদনকারীদের কাগজপত্রই গ্রহণ করা হবে, যাঁরা ইতিমধ্যে অফিসিয়াল ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পেরেছেন।

যাঁদের কাছে এই কনফার্মেশন বা অ্যাপয়েন্টমেন্ট নেই, তাঁরা এই ভ্রাম্যমাণ মিশনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। তাই সংশ্লিষ্ট সবার প্রতি কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, ঢাকায় আসার আগে যেন সবাই নিজেদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ কাগজ ও প্রয়োজনীয় সব নথিপত্র ভালোভাবে যাচাই করে নেন।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা