সংগৃহীত
জাতীয়

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদের। গতকাল বৃহস্পতিবার সকালে মদিনা থেকে ঢাকামুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ব্যাগেজ বেল্টে পানি সময়মতো না পৌঁছানোয় এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, ফ্লাইটটি ঢাকায় নামার দীর্ঘ সময় পরও যাত্রীরা তাদের নির্ধারিত ট্যাগযুক্ত জমজমের পানি পাননি। এ নিয়ে ফ্লাইটে থাকা কয়েকজন সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগও জানান। পরিস্থিতি সামাল দিতে পরে বিমান কর্তৃপক্ষ নিজেদের সংরক্ষিত পানি যাত্রীদের মাঝে দ্রুত বিতরণ করে এবং পরবর্তীতে আরেকটি কনটেইনারের সন্ধান মিলে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কনটেইনার নামানো এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে গাফিলতির কারণেই মূলত এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব হয়েছিল। ভবিষ্যতে সেবার মান আরও বাড়াতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে অভ্যন্তরীণ নজরদারি জোরদার করা হয়েছে।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা