ছবি: সংগৃহীত
জাতীয়

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সান নিউজ রিপোর্ট

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে ফেনীর পশুরাম উপজেলায় ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে এই স্মৃতিচারণ করেন। তিনি বলেন, অনেক দিন পর নানাবাড়িতে আসলাম। এখানে আসার পথে মনে পড়ছিল সবচেয়ে প্রথম আমি এখানে এসেছিলাম ১৯৮৪ সালে খুব সম্ভবত। তারপরে আসলাম ১৯৯১ সালে। তখন এই আপনাদের মেয়ে মরহুমা খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন ১৯৯১ সালে। উনার নির্বাচনের জন্য আমি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহন করে এই এলাকায় ছিলাম।

তখন এই রাস্তাটা ( ফুলগাজী থেকে পরশুরাম সড়ক) ছিল না। এখানে অনেক মরুব্বী আছে তাদের মনে আছে এটা বালির রাস্তা ছিল। আমি সেই একদম উপজেলা থেকে শুরু করে দূরে বিডিআর এর একটা ক্যাম্প ছিলো সেই ক্যাম্প পর্যন্ত আমি গিয়েছিলাম। আজকে আমার এই কথাটা মনে পড়ছিল।
প্রধানমন্ত্রী বলেন, এখন আজকে আবার বহু বছর করে আল্লাহর রহমতে নানা বাড়িতে সুযোগ হয়েছে। এই যে আসাটা এখন তো আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে আপনাদের দোয়ায়। শুধু তো নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, কাজও করতে হবে। কাজ করবে দেশের মানুষের জন্য, কাজ করতে হবে দেশের জন্য। এখন কাজের অংশ হিসেবে এই মহুয়া-কহুয়া খাল বা নদীটি খনন করার কাজে হাত দিয়েছি। এই খালটি কেনো খনন করব? কী উপকার হবে?

প্রধানমন্ত্রী বলেন, এই খাল খনন করলে এই এলাকার মানুষের উপকার হবে। এই এলাকার সাড়ে ৪ লাখ মানুষের উপকার হবে। শুধু সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে না প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে কৃষক ভাইয়েরা তাদের সেচ সুবিধা তৈরি করতে পারবে। তার ফলে প্রায় এক লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদন বেশি হবে। ফসলের উৎপাদন বেশি হলে কৃষকের লাভ হবে, ফসলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারব।

প্রধানমন্ত্রী বলেন, নানাবাড়ির সকল সদস্যের কাছ থেকে আমি সেই দোয়া নিয়ে যেতে চাই, যে দোয়ায় আমি জনগনের কর্মসূচিকে সস্পূর্ণ রুপে বাস্তবায়ন করতে পারব।

সান নিউজ/মোশাররফ বাবলু

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা