জাতীয়
মার্কিন আদালতে মামলার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রে সিকদার গ্রুপের ১০ হাজার কোটি টাকার সম্পদ, ফেরানোর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

এরাআগে, অনেক বার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কথা শোনা গেলেও এবার তা আলোর মুখ দেখতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে বড় ধরনের আইনি উদ্যোগ নিতে যাচ্ছে বর্তমান সরকার। যুক্তরাষ্ট্রে সিকদার গ্রুপের প্রায় ৮০০ মিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়ার পর এসব অর্থ দেশে ফেরাতে মার্কিন আদালতে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, অর্থ পাচারের শীর্ষ ১১ শিল্পগোষ্ঠীর তালিকায় রয়েছে সিকদার গ্রুপ। যুক্তরাষ্ট্রে পাচার করা অর্থের একটি বড় অংশের অবস্থান শনাক্ত হওয়ার পর তা উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১১টি বড় শিল্পগোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর অর্থ উদ্ধারে বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং অর্থ উদ্ধারে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই অগ্রগতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার প্রক্রিয়ায় যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান আর-ওয়ান কাজ করছে। সব প্রস্তুতি শেষ করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অক্টোবরেই বাংলাদেশে আসবেন। এরপর ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ও সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি করার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুরো উদ্যোগটি ‘নো উইন, নো পে’ ভিত্তিতে পরিচালিত হবে। অর্থাৎ আদালতের মাধ্যমে পাচার হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব না হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে মামলার খরচ বহন করতে হবে না।

বিশ্লেষক মামুনুর রশিদ বলেন, রিকভারি এজেন্টরা অর্থ উদ্ধারের পর ঋণদাতা বা লেন্ডারদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় যাবে। একইভাবে বাংলাদেশ ব্যাংক বা সরকার উদ্ধার হওয়া অর্থের একটি অংশ রিকভারি এজেন্টকে দিতে পারে। পরে ওই এজেন্ট সংশ্লিষ্ট লেন্ডারদের অর্থ ফেরত দেবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পাচার হওয়া অর্থ আর ফেরত আনা সম্ভব নয়—এমন হতাশা অনেকের মধ্যে রয়েছে। একটি ঘটনায় সফলভাবে অর্থ উদ্ধার করা সম্ভব হলে তা অন্য অর্থ পাচারের ঘটনাগুলোতেও উদ্যোগ নিতে উৎসাহ দেবে।

তিনি বলেন, পাচারকারীদের নিরুৎসাহিত করার ক্ষেত্রেও অর্থ উদ্ধারের এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী।

এখন যুক্তরাষ্ট্রের আদালতে শুরু হতে যাওয়া আইনি প্রক্রিয়ার ফলাফলের ওপর নির্ভর করছে সিকদার গ্রুপের মাধ্যমে পাচার হয়েছে বলে তদন্তে শনাক্ত করা অর্থের কতটা দেশে ফেরানো সম্ভব হবে।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা