ছবি: সংগৃহীত
জাতীয়

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

নিজস্ব প্রতিবেদক

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেসব চিকিৎসা সরঞ্জাম ও মেশিন আনা হয়েছিল, সেগুলোর অনেকই ব্যবহার উপযোগী ছিল না। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এবার স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ঢাকার হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, অনেকেই বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকরা হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা