ছবি: সংগৃহীত
জাতীয়

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব মদ জব্দ করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা দুই যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাদের ব্যাগেজ স্ক্যান করা হয়। এ সময় এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী রোমানের ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

রোমান বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তার জন্য ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ রয়েছে। ওই পরিমাণ বাদ দিয়ে অতিরিক্ত ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে একই রাতে তুর্কিশ এয়ারলাইন্সে আসা যাত্রী শিমুল ইসলামের ব্যাগেজেও সন্দেহজনক কিছু থাকায় স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা