জাতীয়

রাজধানীর ব্যস্ত সড়কে মিললো জীবিত নবজাতক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-১ নম্বর গেট এর পাশে ফুটপাতে পড়ে থাকা কাপড়ের ব্যাগ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

ছেলে নবজাতকটি বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল আহসান বিপুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এ বিষয়ে কথা হয় খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিবের সঙ্গে।

তিনি বলেন, বুধবার বিকেলে নিকুঞ্জ-১ নম্বর গেট সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা একটি কাপড়ের ব্যাগের ভেতর লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতক দেখতে পায় পথচারীরা। সেখানে ভিড় দেখে উপস্থিত হন পুলিশের এক সার্জেন্ট। পরে তিনি শিশুটিকে কুর্মিটোলা নিয়ে গেলে সেখানে করোনার ইউনিটের কারণে ভর্তি নেওয়া হয়নি। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নবজাতকটি আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল হাসান বিপুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তিনি আমাদের জানিয়েছেন, শিশুটি ভালো আছে।

তিনি আরও বলেন, ব্যাগের ভেতর ওই নবজাতককে কে বা কারা রাস্তায় ফেলে গেছে, সেটা আমরা তদন্ত করে দেখছি। তবে আশেপাশের লোকদের কাছে আমরা জানতে পেরেছি কোনো একটি প্রাইভেটকার থেকে কাপড়ের ব্যাগটি সেখানে ফেলে গেছে। বিষয়গুলো আসলে কতটুকু সত্য সবকিছু নিয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া ওই নবজাতকটিকে দেখে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ ঘণ্টা আগে তার জন্ম হয়েছিল।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা